হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানিকৃত ছোলার দাম


হিলি প্রতিনিধি:রমজানে বাড়তি চাহিদা মিটাতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছোলা আমদানি শুরু হয়েছে। তবে আমদানি স্বাভাবিক থাকলেও হুট করে বেড়েছে পণ্যটির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা।এতে কিছুটা বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।
আজ মঙ্গলবার হিলি স্থলবন্দরের পাইকারি আড়তে প্রতিকেজি ছোলা প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮৯ থেকে ৯০ টাকা কেজি দরে যা সপ্তাহ খানেক আগে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৮৬ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। রমজানে আগেই শুল্ক ফ্রী পণ্যটি দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে (১০ই ফ্রেবুয়ারী) এখন পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে ১০০ ট্রাকে ২ হাজার ৮০০ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। এসব আমদানিকৃত ছোলা শুল্ক ফ্রীতে ছাড়করণ করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের সিজার ইসলাম নামের একজন পাইকার বলেন, বন্দরে হুট করে ছোলার দাম বেড়েছে এতে করে আমাদের ব্যবসা করতে সমস্যা হচ্ছে। কারন আমরা এখান থেকে ছোলা কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠায় কিন্তু দাম বাড়ার কারনে আমরা অর্ডার পাচ্ছি খুবই কম। এতে আমাদের ইনকাম কমেছে আগের থেকে অনেকটাই।
হিলি বাজারের খুচরা বিক্রেতা অলক কুমার বলেন, আগে আমরা বন্দর থেকে ৮৫/৮৬ টাকা কেজি দরে ছোলা কিনে এনে খুচরা বাজারে ৯০ টাকা দরে বিক্রি করেছি এখন বর্তমান বন্দরের ৯০ থেকে ৯২ টাকা দরে কিনতে হচ্ছে আর খুচরা বাজারে বিক্রি করতেছি ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। দাম বাড়ায় বেচাকেনা কমেছে কিছুটা।
হিলি বাজারে ক্রেতা হাসান আলী বলেন, কিছুদিন আগে বাজার থেকে ছোলা কিনে নিয়ে গেলাম ৮০ টাকা ৮৫ টাকা কেজি আজকে বাজারে সেই ছোলা কিনলাম ১০০ টাকা কেজি। কেজিতে প্রায় ২০ টাকা বাড়তি দরে কিনতে হচ্ছে এতে করে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক রবিউল ইসলাম সুইট খবরের কাগজকে বলেন, রমজানকে কেন্দ্র করে আমরা হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে ছোলা আমদানি করছি। তবে ভারতে ছোলা দাম বৃদ্ধি ও ডলার রেট বাড়ার কারনে ছোলা আমদানি করে আমাদের লোকসান গুনতে হচ্ছে। যদিও ছোলার শুল্ক ফ্রী তবে প্রতিকেজি ছোলা আমদানিতে প্রায় ৯০ থেকে ৯২ টাকা খরচ পড়ে যাচ্ছে এতে বাজারে বিক্রি করতে লোকসান গুনতে হচ্ছে।
তিনি আরো বলেন, প্রতি মেট্রিক টন ছোলা ৭৫০ থেকে ৭৬০ ডলারে আমদানি করতে হচ্ছে এবং ব্যাংক গুলোতে ১১৮ থেকে ১২২ টাকা দরে ডলার কিনতে হচ্ছে ফলে খরচ বাড়ার কারনে আমদানি কম হচ্ছে এবং দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।





