দিনাজপুর

লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ

হিলি প্রতিনিধিঃ দেশের বাজারে আলুর দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে গেলো দুইদিন থেকে আলু আমদানি বন্ধ রেখেছে আমদানিকারকরা। গেলো মঙ্গলবার ১২৫ মেট্রিক টন আলু আমদানি হবার পর আর আলু আমদানি হয়নি এই বন্দর দিয়ে। ব্যবসায়ীরা বলছেন দেশের বাজারে আলুর দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাই শুল্ক প্রত্যহারের দাবি তাদের।

দেশের বাজারে হঠাৎ করে আলুর দাম বেড়ে যাওয়ায় ভরা মৌসুমে আলু আমদানির অনুমতি দেয় সরকার। হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পাবার পর গেলো ৩ই ফ্রেবুয়ারী এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়।তবে বন্দরে ক্রেতা সংকট ও দেশীয় বাজারে আলুর দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় তিন দিনের মাথায় আলু আমদানি বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী মাহবুব হোসেন জানান, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে অনুমতি পাবার পর আমরা আলু আমদানি শুরু করি। তবে দেশের বাজারেই আলুর দাম কম থকায় আমাদের লোকসান হচ্ছে। তাই যদি সরকার আলু আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নিতো আমাদের জন্য ভালো হতো।

আমদানিকারক আহমেদ কবির বাবু জানান, ভারত থেকে আলু আমদানির শুরু হওয়ার পর থেকে দেশী আলুর দাম কমতে শুরু করেছে। এদিকে ভারত থেকে আলু আমদানিতে লোকসান গুনতে হচ্ছে। তাই অলু আমদানি বন্ধ রাখছি। দেশী আলুর দাম বাজারে আবারও বাড়লে ভারত থেকে আলু আমদাদি শুরু করবো।

হিলি কাস্টমসের তথ্যমতে, আমদানি শুরুর ( ৩ ফেব্রæয়ারির) পর থেকে ( ৭ ফেব্রæয়ারি) ৪ দিনে এ বন্দর দিয়ে ৬৫৫ মেট্রিক টন আলু আমদানি হয়েছে । যা বন্দরে পাইকারিতে প্রতিকেজি বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে।

এই বিভাগের আরও সংবাদ