গাইবান্ধা

গোবিন্দগঞ্জে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ডাঙ্গার বিল থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের ওই বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আজ সকালে স্থায়নীয়রা বিলে গিয়ে বিলের মাঝস্থানে অপরিচিত ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা মরদেহ দেখে থানা পুলিশকে দিলে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

এই বিভাগের আরও সংবাদ

বিষযটি নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মেজবাউল সরকার । এ রিপোার্ট লেখা (দুপুর ২,৩০ পর্যন্ত) উদ্ধার করা মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ডাঙ্গার বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ