গাইবান্ধা

২ কেজি গাঁজা ৩৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থানে দুই কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করে থানা পুলিশ। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বগুড়া সদরের চাঁদমহিরীপুর গ্রামের মৃত খয়বর ফকিরের ছেলে গোলাপ ফকির (৭১), ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গজধুমডাঙ্গী গ্রামের মাইনুল হকের ছেলে কাদের আলী (২২) ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে জিহাদ শেখ (১৯)।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ যাত্রীবেশি গোলাপ ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ