গাইবান্ধা

গাইবান্ধা সদর আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবিরের নির্বাচনী প্রচার প্রচারণা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। গাইবান্ধা-২ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য পদত্যাগ করা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির এর নির্বাচনী প্রচার প্রচারণায় ও গণসংযোগ গুলোতে কর্মী সমর্থকের পাশাপাশি উৎসক জনতার অংশ গ্রহন মুলক ভীড় লক্ষ করা যাচ্ছে।

প্রতিক পাওয়ার পর হতে নির্বাচনী এলাকার পাড়া মহল্লায় নেমে পড়েছে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবিরের বিশাল এক কর্মী। যারা নিজ নিজ এলাকায় উঠান বৈঠক,গণসংযোগ এর পাশাপাশি চষে বেড়াচ্ছেন সদর উপজেলার আনাচে কানাচে সর্বত্র। এবং প্রতিনিয়ত নারী পুরুষ ভোটারদের নিকট ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করছেন।

এই বিভাগের আরও সংবাদ

চলমান নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগের ধারাবাহিকতায় আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ করেন শাহ সরোয়ার কবির। এতে তার কর্মী সমর্থকদের চেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবির কে পেয়ে বাজারে অন্য রকম এক উৎসব মুখর পরিবেশ জেগে উঠে ব্যবসায়ি ও ভোটার সর্বসাধারণের মাঝে। এসময় শাহ সরোয়ার কবির সকলের নিকট দোয়া ও ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন।

এই বিভাগের আরও সংবাদ