নাগরপুরে আওয়ামী যুবলীগের কার্যালয় উদ্বোধন ও বর্ধিত সভা


কেএম সুজন, টাংগাইল প্রতিনিধি:টাংগাইলের নাগরপুরে আওয়ামী যুবলীগের কার্যালয় উদ্বোধন ও বর্ধিত কর্মী সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে জেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো: মাসুদ পারভেজ, প্রধান বক্তা হিসেবে সাধারন সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব,বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।
এ সময় নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ( দায়িত্বপ্রাপ্ত)ভক্ত গোপাল রাজবংশীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি ও আনিসুজ্জামান তুহিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান,সহ সভাপতি এড.আজহার,একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু,জাহিদুল হাসান জাহিদ,শেখ শামসুল হক, কৃষি ও সমবায় সম্পাদক মোঃ হুমায়ুন কবীর,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাকির তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,যুবলীগের সভাপতি( দায়িত্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন,শ্রমিকলীগ সভাপতি মোঃ আব্দুস ছালাম, সম্পাদক মোঃ শাহ আলম মিয়া,ছাত্র লীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





