গাইবান্ধা

সাঘাটায় জাতীয় পার্টির ৫ শতাধিক কর্মী আওয়ামী লীগে যোগদান

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয় পার্টির ৪ নেতাসহ ৫ শতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের একান্ত সহকারী তারিকুজ্জামান।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় নেতা অলিউর রহমান অলিদ, আহসান হাবিব রোজ, রফিকুল ইসলাম বাদল ও মোজাফফর রহমানের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  মাহমুদ হাসান রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মন্ডল, সাঘাটা উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন (টিটু) ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ