লক্ষ্মীপুর

রামগঞ্জ লামচর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন

পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন ৬নং লামচর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার, (২৬ নভেম্বর) সন্ধায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই জরুরি সভায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন হাজারীর স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

৬নং লামচর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের কোন কমিটির কার্যক্রম না থাকায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এই কমিটির সভাপতি সোহেল মাহমুদ, কার্যকরী সভাপতি মোঃ জামাল হোসেন, সহ সভাপতি মোঃ আক্তার হোসেন, মোঃ তারেক মাহাবুব, মোঃ সোহাগ,মোঃ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক জসিম, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঞ্জু হোসেন, মোঃ জসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সায়েদ, দপ্তর সম্পাদক মোঃ রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, আইন ও দর কসাকসি সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পারভেজ হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ রিপন, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক সোহাগ হোসেন সহ ১৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ