গাইবান্ধা
গাইবান্ধায় মহিলা দলের মিছিল


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধায়ঃ বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের তৃতীয় দিনে গাইবান্ধায় মহিলা দল মিছিল নিয়ে সড়ক অবরোধ করে ।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে গাইবান্ধা শহরতলীর কদমতলা এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের ব্যানারে কদমতলা এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে তারা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “কয়েকটি অটোর গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে শুনলাম। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানি না।”





