গাইবান্ধা

ফুলছড়িতে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার ফুলছড়িতে একটি মাদরাসার মাঠ থেকে ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখান থেকে বস্তাভর্তি লাঠিও উদ্ধার করে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী। তিনি জানান, রাতে কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা এবং এক বস্তা লাঠি উদ্ধার করে।

এই বিভাগের আরও সংবাদ