গাইবান্ধা

গাইবান্ধায় পুকুরে পুড়ে এক শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সদর উপজেলায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে এক শিশুর মৃত্যু। নিহত হলেন, খোলাহাটি ইউনিয়ানের সাহাপাড়া গ্রামের কৌশিক সাহা (৮)।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৌশিক ওই গ্রামের কেশব সাহার ছেলে। সে পৌর শহরের শাহিন মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

এই বিভাগের আরও সংবাদ

স্থনীয়রা জানান, বিকেলে কয়েকজন শিশুসহ কৌশিক সাহা বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। কৌশিক ফুটবলটি তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির পর কৌশিকের মরদেহ উদ্ধার করেন।

খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম হক্কানী পুকুরে ডুবে শিশু কৌশিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ