গাইবান্ধা
সাদুল্লাপুর পুকুরে ডুবে শিশুর মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের ডুবে হোসাইন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হোসাইন মিয়া ওই গ্রামের ছামিউল ইসলামের শিশু পুত্র।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বিকালে দাদী কোহিনুর বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে সবার অজান্তে হোসাইন মিয়া নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির উত্তর পাশে কাদের মিয়ার পুকুরে শিশুকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরবর্তী সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসাইন মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ করেন।





