গাইবান্ধা

পলাশবাড়ীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।

১৩ অক্টোবর শুক্রবার সকালে দিবসটি পালন উপলক্ষে একটি বিশাল র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ