গাইবান্ধা

পলাশবাড়ীতে মুন এগ্রোনমি অনুর্ধ ১৫ একাডেমিক কাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমি ঢাকার সার্বিক ব্যাবস্থাপনায় ও গাইবান্ধা জেলা ফুটবল খেলোয়ার এসোসিয়েশন এর আয়োজনে মুন এগ্রোনমি অনুর্ধ ১৫ একাডেমিক কাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,ফুটবল কোচিং একাডেমির পরিচালক সুরুজ হক লিটন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।

খেলায় পীরগঞ্জ একাডেমি ৩-০ শুন্য গোলে গাইবান্ধা ফুটবল একাডেমিকে পরাজিত করে।

এই বিভাগের আরও সংবাদ