গাইবান্ধা

কেয়ারটেকার সরকারের দাবীতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল নেতাকর্মীকে মুক্তির দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিমের নেতৃত্বে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, ফয়সাল কবির, ছাত্র শিবির জেলা সেক্রেটারি ওমর সানি, শহর জামায়াত সেক্রেটারি আবু এইচ আকন্দসহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ