গাইবান্ধা

৭ বছর পালিয়েও রক্ষা পেল না আশরাফুল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। এই আসামি দীর্ঘ ৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সাদুল্লাপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়, সি আর ২৩৮/১৫ নং মামলায় বিজ্ঞ আদালত ওই আসামিকে ২ বছরের সাজা প্রদান করে। এসময় আত্নসমর্পণ না করে দীর্ঘ ৭ বছর আত্নগোপনে থাকে। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে সাদুল্লাপুর থানার এএসআই শাহেদুল ইসলাম গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাজীপুর চৌরাস্তা থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, আজ শুক্রবার বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামি আশরাফুল ইসলামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

এই বিভাগের আরও সংবাদ