গাইবান্ধা

সুন্দরগঞ্জে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসময় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেয়তাররা হলেন—উপজেলার ভাটি কাপাসিয়া (কছিম বাজার) গ্রামের হায়দার আলীর ছেলে শিপন মিয়া (২৫), সাজু মিয়ার ছেলে আশিকুর রহমান আশিক (২৩) ও নুর হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪)।

এই বিভাগের আরও সংবাদ

সাঘাটার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানাধীন বেলকা বাজারের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় গ্রেফতারদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ