টাঙ্গাইল

ঘাটাইলে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউট টাঙ্গাইল জেলা শাখার ব্যবস্থাপনায় ঘাটাইল উপজেলা শাখা এ কোর্সের আয়োজন করে। দিনব্যাপি অনুষ্ঠিত স্কাউটের ১২০৬ তম ওরিয়েন্টেশন কোর্সটির উদ্দোধন করেন উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ। উইজডম ভ্যালির ২৮ জন শিক্ষক সহ উপজেলার ৭ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক কোর্সটিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপি কোর্স পরিচালনা করেন স্কাউটার আবুল কালাম আজাদ এটি, স্কাউটার আবু বকর সিদ্দিক এটি, স্কাউটার রোজী সিদ্দিকা উডব্যাজার, স্কাউটার এমরান হোসেন উডব্যাজার, স্কাউটার রাজিয়া সুলতানা উডব্যাজার ।

উদ্ধোনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উইজডম ভ্যালি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, স্কাউটের ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোজী সিদ্দিকা, বেসরকারি সংস্থা নির্মান সংগঠনের চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক, উইজডম ভ্যালি স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার, পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসাইন, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উইজডম ভ্যালি স্কুলের কাব শিক্ষক আবুল কাশেম প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ