গাইবান্ধা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলায় ট্রেনে কাটা পড়ে পৌরসভার নিরাপত্তাকর্মী আব্দুল হাই (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের ফুলবাড়ি লেভেলক্রোসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আব্দুল হাই পূর্বগোপালপুর এলাকার মেহের আলী হাজির ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে আব্দুল হাই ফুলবাড়ি লেভেলক্রোসিং পার হচ্ছিলেন। সেখানে কোনো গেটম্যান থাকেনা। এ সময় শান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল মতিন জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুল হাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ