টাঙ্গাইল

ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রদল সচিব গ্রেপ্তার

রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ককটেল বিস্ফোরণ মামলায় হাবিবুর রহমান হাবিব নামে ছাত্রদলের সদস্য সচিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২১আগস্ট) তাকে টাঙ্গাইল জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার পাকুল্যা বাসস্ট্যাÐ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিব মির্জাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের আরফান সিকদারের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরে পাকুল্যা এলাকায় সরকার বিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে হাবিবসহ অন্যরা পুলিশকে উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণ-নিক্ষেপের ঘটনা ঘটায়। সেই মামলায় তাকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর থানার এস.আই আবুল বাশার জানান, গ্রেপ্তারের পর তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, হাবিবের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।

এই আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, নির্যাতন-ভয়ভীতি দেখানোর জন্যই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এটি নিন্দনীয় একটি ঘটনা। অবিলম্বে তার মামলা প্রত্যাহারের মাধ্যমে মুক্তির দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ