টাঙ্গাইল

নাগরপুরে সেতুর উদ্বোধন করলেন এমপি টিটু

কেএম সুজন,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নের কোলিয়া গ্রামের খালের উপর নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের একটি নতুন সেতুর উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির উদ্বোধন করেছেন টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল হক,গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ