টাঙ্গাইল

গোপালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে নগদ অর্থ ও চাল বিতরণ

মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম জাতীয় শোক দিবসে কাঙ্গালিভোজ আয়োজনের লক্ষে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

গতকাল রবিবার বিকেলে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এসময় এমপি নিজ তহবিল থেকে উপজেলার ৭২টি ওয়ার্ডসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রায় ৫০টি স্পটে দোয়া ও কাঙ্গালিভোজ আয়োজনের জন্য ১০০ কেজি চাল ও নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও দলীয় নেতাকর্মীবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ