কেএমপি’র অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ গ্রেফতার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) তোফায়েল আহম্মদ(৪৪), পিতা-আব্দুল হালিম, সাং-রসুল্লাবাদ দক্ষিণপাড়া, থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এ/পি সাং- ২নং রোড আমবাগান, থানা-খুলশী, চট্টগ্রাম মহানগরী এবং ২) মোঃ জাবের আল মামুন(১৭), পিতা-আব্দুল্লাহ আল মামুন, সাং-পাবলা দফাদারপাড়া, থানা দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর লবণচরা থানা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এসংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ১৩ আগষ্ট রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





