গাইবান্ধা

সাঘাটায় পুকুরে ডুবে শিশু নিহত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় হানিফ মিয়া (৫) নামের এক শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এরই মধ্যে নিখোঁজ হলে শিশুটির লাশ পাওয়া যায় পুকুরে।

বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের পূর্ব আমদির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

স্বজনরা জানায়, ওই সময় হানিফ মিয়া বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। মুহূর্তে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফ তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাটি নিশ্চিত করে জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাদ্দাম হোসেন সাদা বলেন, পুকুরের ডুবে হানিফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

এই বিভাগের আরও সংবাদ