গাইবান্ধা

সুন্দরগঞ্জে অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দীপ্ত দেব চাকী পংক নামের ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক।

শুক্রবার রাতে উপজেলার সুন্দরগঞ্জ-বেলকা-গাইবান্ধা সড়কের শান্তিরাম ইউনিয়নের কালিয়ার ছিড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পংক গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়ার তন্ময় দেব চাকীর ছেলে ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক তাপস চাকী কোকিলের ভাগীনা বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের থেকে জানা যায়, দীপ্ত দেব তার মামা তাপস চাকী কোকিলের বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলের দিকে মামা বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তিস্তা নদী দেখতে যায় বেলকা গ্রামে। নদী দেখে মামা বাড়ি ফেরার পথে সুন্দরগঞ্জ-বেলকা-গাইবান্ধা সড়কের কালিয়ার ছিড়া নামকস্থানে পৌঁছলে একটি অটোভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায় পংক চাকী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, ভ্যানচালক নুর ইসলাম (৩২)কে আহত অবস্থায় উদ্ধার করে স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ভ্যান চালক নুর ইসলাম বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের শমসের আলীর ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ