গাইবান্ধা

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুকন্যার মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে হরি প্রিয়া রায় (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হরি প্রিয়া রায় ওই গ্রামের বিপুল চন্দ্র রায়ের মেয়ে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয় ও স্বজনরা জানায়, শিশু হরি প্রিয়া বসত বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার সময় সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। এসময় তাকে বাড়িতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে স্বজনরা। তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হরি প্রিয়া রায়কে মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ