গাইবান্ধা

গোবিন্দগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাহেদ আলী (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শাহেদ আলী উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর কানাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

এ তথ্য নিশ্চিত করে কোচাশহর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহুরুল হক জাহিদ বলেন, শাহেদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সে আত্নহত্যার জন্য গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে শাহেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ