গাইবান্ধা

গাইবান্ধা জেলা পুলিশের গ্রীষ্মকালীন ফল উৎসব

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দিনভর গাইবান্ধা পুলিশ লাইন্স চত্বরে পুলিশ তাদের পরিবার নিয়ে এই উৎসব পালন করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার কামাল হোসেন, পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, ধ্রুব জ্যোতির্ময় গোপ, শুভ্র দেব প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

এসময় কাঁঠাল-লিচু, আম-জাম, কলা, আনারস, লটকন, তালশাঁসসহ আরও বিভিন্ন প্রকারের ফল প্রদর্শন করা হয়। এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানে নানা ধরণের ফলের স্বাদ নিতে সবাই মাতোয়ারা হয়ে উঠেন।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এই গরমে আপনার সবাই সব ধরণের ফল খাবেন। এতে করে সুস্থ ও শারীরিক ফিটনেস ধরে রাখতে পারবেন।

এই বিভাগের আরও সংবাদ