গাইবান্ধা

সন্তানদের পড়াশোনায় শুধু শিক্ষকদের ওপর নির্ভশীল হলে চলবে না: হুইপ গিনি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে পড়াশুনায় আগ্রহী হওয়ার জন্য। তাই সন্তানদের পড়াশোনায় শুধু শিক্ষকদের ওপর নির্ভশীল হলে চলবে না। অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বেশি বেশি যত্নশীল হতে হবে।উপরোক্ত কথাগুলি বলেন,জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন,

রোববার (২৮ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

হুইপ বলেন, আজকের এই অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা-চেতনা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট থাকবেন। তাদের সব সময় নিজের সন্তানদের মতো আগলিয়ে রাখার চেষ্টা করবেন।

বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ কবির, সাধারণ সম্পাদক মাসুদ করিম রানা, বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া আক্তার রূপক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়াল এইচ বাপ্পি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান সরকার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ