ময়মনসিংহ
নান্দাইলে সড়ক দূঘর্টনায় কলেজ ছাত্র নিহত


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম জিসাদ রহমান (১৭)। জিসাদ নান্দাইল পৌর সভা এলাকার ভূইঁয়া পাড়া গ্রামের আবুল ইসলামের পুত্র। তিনি নান্দাইল শহীদ স্মৃতি সরকারী কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (৫ মে) বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের সাদুল্লা নামক স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসাদের হাতে থাকা মোটরবাইক দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জিসাদ মারা যায়। তার সাথে ছিলেন চারাআনি পাড়া গ্রামের আপেল মিয়ার পুত্র রাসেল (১৬)।
তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে, কিশোরগঞ্জ পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বিকাল ৩টা ৩০ মিনিটে এই দূঘর্টনা ঘটে।





