গাইবান্ধা

গাইবান্ধায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় সহদেব চন্দ্র বর্মণ (২৫) নামে এক মাদক কারবারিকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৬ এপ্রিল) রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জাগো বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি রেলওয়ে স্টেশন থেকে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দোলজোর গ্রামের মৃত সুশীল চন্দ্র বর্মণের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা কাঠপট্টি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে সুপারিভর্তি একটি চটের বস্তার ভেতরে ৭০ বোতল ফেনসিডিল ও ৮০০ পিস সুপারি উদ্ধার করা হয়। সেইসঙ্গে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ