গাইবান্ধা

পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ঘাতক ছেলে আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলে আব্দুল কুদ্দুসের (৪৫) বিরুদ্ধে মা কুলসুম বেগমকে (৭০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে।স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত।

এই বিভাগের আরও সংবাদ

আব্দুল কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সমবার সকাল ১০টার দিকে মাতাল কুদ্দুস তার মাকে মারপিটের একপর্যায়ে তাকে গলা টিপে হত্যা করেন। পরে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে কুদ্দুসকে আটক করে পুলিশে খবর দেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাযস্থলে পৌঁছে অভিযুক্ত কুদ্দুসকে আটক করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ