মুন্সিগঞ্জ

সিরাজদিখানে সন্ত্রাসী সেলিম গ্রেফতার!

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলার প্রধান আসামী সন্ত্রাসী সেলিমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার কেয়াইন ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে সিরাজদিখান থানা পুলিশ। সে চালতিপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল রবিবার প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ১৭ মার্চ চালতিপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে মোঃ সেলিমকে প্রধান আসামীসহ ২৩ জনকে এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর রক্তাক্ত জখম, ক্ষতি সাধন, চুরি, হুমকি প্রদান ও হুকুম দানের অভিযোগ এনে একই ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুর রশিদ বেপারীর ছেলে অহিদুল বেপারী বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। যার নং- ২০।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসাইল ইউনিয়নের একটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানকে অতিথি করাকে কেন্দ্র করে গত ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় দিকে দ্বিতীয় দফায় উপজেলার নিমতলা শাহাবুদ্দিন প্লাজার নিচ তলায় ভাইস চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটে। এতে তার ব্যক্তিগত সহকারী ইমরান শেখ ও শহিদুলসহ আরো বেশ কয়েকজন আহত হয়।

ঘটনার পরদিন ১৭ মার্চ ভুক্তভোগী শহিদুল বেপারী বাদী হয়ে চালতিপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে মোঃ সেলিমকে প্রধান ও একই গ্রামের তাজিম উদ্দিনের ছেলে মোঃ ছাইফুল (৩৫)সহ ২৩ জনকে এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মোঃ সেলিমের বিরুদ্ধে ভুমি দস্যূতাসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে থানা এবং আদালতে একাধিক মামলা রয়েছে মর্মে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

এ ব্যপারে সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক বলেন, সেলিম ওয়ারেন ভুক্ত পলাতক আসামী। তাকে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ