মুন্সিগঞ্জ

শ্রীনগরের ভাগ্যকুল বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রবিবার সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভাগ্যকুল বাজারের শিবনাথ স্টোর, আয়নাল স্টোর, মিরাজ স্টোর ও খালেক স্টোর নামে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এতে ২টি মুদি দোকান, ১টি তেলের (ডিজেল-অকটেন) দোকান ও ১টি কাঁচা মালামালের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীদের দাবি, দোকানের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। ভাগ্যকুল বাজার কমিটির সভাপতি মো. প্যারিস সারেং জানান, আমি ঢাকায় কাজে এসেছিলাম। আগুন লাগার খবর শুনে এখনই এলাকায় যাচ্ছি।

শ্রীনগর ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক সর্ট-সার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ