দিনাজপুর

হিলিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত

হিলি প্রতিনিধি: ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অফিস চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়। পরে অফিস চত্বরের সামনে সংক্ষিপ্ত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান পারুল নাহার, উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমানসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ