গাইবান্ধা

পলাশবাড়ীতে তিনটি চোরাই হুন্ডাসহ আটক ২

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ পলশবাড়ীতে পুলিশের অভিযানে ৩টি চোরাই হন্ডাসহ ২ হুন্ডা চোর আটক একজন পালাতক। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে এই ঘটনাটি ঘটে।

ঘটনার বিবারনে জানা যায়,গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার ৪ নং বরিশাল ইউপি, অফিসের কর্মরত কম্পিউটারম্যান ভগবানপুর গ্রামের এছাহাকের পুত্র মোশারফ হোসেন স্বপন(২৩) পুলিশের অভিযানের খবর পেয়ে নিজের ব্যাবহারকৃত চোরাই হুন্ডাটি রেখে পালিয়ে যায়।স্বপনকে না পেয়ে ফেলে রেখে যাওয়া হুন্ডাটি জব্দ করে পুলিশ থানায় নিয়ে আসে। একই অফিসে কর্মরত সহকারী কম্পিউটারম্যান ভগবানপুর গ্রামের বাবু মিয়ার পুত্র টিটন(২৪) ও একই ঘটনায় অবিরামপুর গ্রামের ভোলার পুত্র মানিক কে হুন্ডাসহ হাতে নাতে পুলিশের আটক হন।

এই বিভাগের আরও সংবাদ

পলাশবাড়ী থানার এস আই রেজাউল করিম জানান,রংপুর কাউনিয়া থানায় আটককৃত চোরের রিমান্ডের সুত্র ধরে কাউনিয়া থানা পুলিশ ও পলাশবাড়ীর এস আই মিজান সহ অভিযান চালিয়ে উপরোক্ত আসামীদের আটক করেন বলে জানান।

থানা পুলিশ জানায়,আটককৃত আসামীদের কাউনিয়া থানায় প্রেরণ করা হইছে। তিনটি হুন্ডা ফিজার,ডিসকভার ও পালসার জব্দকৃত হুন্ডা গুলি পলাশবাড়ী থানা হেফাজতে রাখা হইছে বলে থানা পুলিশ জানায়।

থানা পুলিশ জানায় পালিয়ে যাওয়া স্বপনকে আটকের জন্য পলাশবাড়ী থানা পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মন্তব্য নেয়ার জন্য উক্ত পরিষদের চেয়ারম্যন রফিকুল ইসলামের মুঠো ফেনে কল দিলে কল রিসিভ করেননি।

এই বিভাগের আরও সংবাদ