ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার পৌর শহরের কুমড়াইল কবরস্থান সংলগ্ন একটি বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।
ঘটনার একদিন পর ঢাকা শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশু মরিয়ম এবং মঙ্গলবার দিন সকালে জোসনা ও দুপুরের দিকে সাদিয়ার মৃত্যু হয়,বুধবার মনজুরুল মৃত্যুবরন করেন। দগ্ধ ৫ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়ই ৪ জনের মৃত্যু হয়।
মনজুরুলের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। তিনি পরিবারসহ ধামরাই পৌরসভার কুমড়াইল মহল্লার কবরস্থান সংলগ্ন কুব্বত আলীর বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জোসনার খালাত ভাই মাজাহার।
উল্লেখ্য- গত শনিবার (৭ জানুয়ারি) ভোরের দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল মহল্লার কবরস্থান সংলগ্ন কুব্বত আলীর মালিকানাধীন দুতলা বাড়ির নিচতলায় একটি রুমে এ’ঘটনা ঘটে।
এ’ঘটনায় একই পরিবারের পোশাককর্মী মনজুরুল (৩২) ও তার স্ত্রী জোসনা(২৫),তাদের দেড় বছরের শিশু কন্যা,স্ত্রীর বড় বোন হোসনা(৩০),ভাগ্নী সাদিয়া (১৮) মোট ৫ জন দগ্ধ হয়।ঘটনার পর স্হানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে ভর্তি করেন পরে সেখান থেকে তাদের ঢাকার শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভর্তিকৃত দগ্ধ ৫ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়।





