গাইবান্ধা

গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে জয়ী নৌকার রিপন

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৪৫ কেন্দ্রের ফলাফলে রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) অ্যাডভোকেট গোলাম শহীদ রনজু পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদের হলরুম থেকে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং কর্মকর্তা আবদুল মোত্তালিব ও কামরুল ইসলাম।

সর্বমোট ১৪৫ কেন্দ্রের মধ্যে ফুলছড়ি উপজেলার ৫৭ কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ২৩ হাজার ৭৮৭ ভোট ও লাঙল প্রতীক পেয়েছে ১২ হাজার ২৯৩ ভোট। এছাড়া সাঘাটা উপজেলার ৮৮টি কেন্দ্রে নৌকা প্রতীক ৫৪ হাজার ৪৯৮ ভোট ও লাঙল প্রতীক পেয়েছে ৩২ হাজার ৪৫৯ ভোট। ফলে ৩৩ হাজার ৫৩৩ ভোটে জয়ী হয়েছেন মাহমুদ হাসান রিপন।

এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। কোনো ধরনের অনিয়মের অভিযোগ এবং কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি ছাড়াই স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ