ধামরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস


রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি:ঢাকার ধামরাই উপজেলার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কুশুরা ও রোয়াইল ইউনিয়নে নদী হইতে বালু উওোলনের সময় ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে এবং বিপুল পরিমাণ পাইপ ভেঙে ধ্বংস করে দিয়েছে ধামরাই উপজেলা প্রসাশন।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কুশুরা ইউনিয়নে হাসান আলীর একটি ও রোয়াইল সুঙ্গুর চররের একটি মোট দুইটি ড্রেজার পুড়িয়ে এবং বিপুল পরিমান পাইপ ধ্বংস করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হইল এবং সেই সাথে বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে। এলাকায় যেই ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।





