ময়মনসিংহ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ফেল করা ৬০ শিক্ষার্থী পাস

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৬০ জন। এদের মধ্যে পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। গ্রেড পরিবর্তন হয়েছে ৩০৪ জনের। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১৭ হাজার ৩২৯ জন শিক্ষার্থী আবেদন করলেও ৩৬৪ জনের ফল পরিবর্তন হয়।

এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএসসির পাসের হার শতকরা ৮৯ দশমিক ২ শতাংশ। এক হাজার ৩০৩ প্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭ জন, মানবিক বিভাগে এক হাজার ৩৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২৪২ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এই বিভাগের আরও সংবাদ