গাইবান্ধা

সাদুল্লাপুর তিন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নবনির্বাচিত তিন চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রবিউল হাসান, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন- জামালপুর ইউনিয়নের জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল). বনগ্রাম ইউনিয়নের ফজলুল কাইয়ুম হুদা ও কামারপাড়া ইউনিয়নের এ.আর.এম মাহফুজার রহমান।

এই বিভাগের আরও সংবাদ