গাইবান্ধা

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আজ ২০ ডিসেম্বর( মঙ্গলবার)আনুমানিক সকাল ১১ টার সময় রংপুরের দিক থেকে আগত একটি মোটরসাইকেলের যাত্রী আচমকা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে অপর দিক থেকে আগত একটি ট্রাকের নিচে চাপা পরে। এতে ঘটনাস্থলেই আফছার আলী(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ

নিহত আফসার আলী(৪৫) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বেতগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

উক্ত ঘটনায় মোটরসাইকেলের ড্রাইভার এবং ট্রাকটি দ্রুত ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ায় তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও সংবাদ