ময়মনসিংহ

ময়মনসিংহে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রাহে জান্নাত সমাজ কল‍্যাণ যুব সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বাগবেড় সরাসরি প্রাথমিক বিদ‍্যলয় মাঠ প্রাঙ্গণে এই হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ছাত্ররা। প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় অধিকার অর্জিত প্রতিযোগিকে পুরস্কার প্রদানসহ আরো ৮ জন প্রতিযোগিকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।

বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন জমিয়তে উলামায়ে ইসলাম কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রখ্যাত আলেমেদ্বী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী।

এই বিভাগের আরও সংবাদ