নান্দাইলে গণঅধিকার পরিষদের আহবায়ক মাহবুব : সদস্য সচিব আশেক


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদ নান্দাইল উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে৷ মো. মাহবুবুল আলম মাহবুব কে আহবায়ক মো. আশেক আলী মন্ডল সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট ৬মাসের জন্য কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রাতে ময়মনসিংহ জেলার গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম বাদল সদস্য সচিব মো.তৈমুর রহমান বাঁধন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যরা হলেন- যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ,জাহাঙ্গীর আলম ফরহাদ,নূরে আলম, আল-আমিন,সাইফুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব সৈয়দ নুরুল হাসান সাগর, নাজমুল হুদা, হাদিস খান,শামীম আহমেদ,লোকমান হোসেন,খায়রুল ইসলাম। কার্যকরী সদস্য, পারুল আক্তার, কায়সার ইসলাম জয়, সাদ্দাম হোসেন সোহাগ,মিজানুর রহমান,হুমায়ুন কবির,রাতুল খান,শামীম আহম্মেদ শামীম, সোহেল মিয়া, জিয়াউল হক,অন্তর আহমেদ, শহীদ আফ্রিদি,সজল মড়ল,আব্দুল জলিল ও মিন নাসির।





