ঈশ্বরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আঠাববাড়ি ইউপি চেয়ারম্যান জুবের আলম রুপক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার নিশাত আঞ্জুম মিতু, ধনিয়া কান্দি ফাজিল মাদরাসা প্রভাষক সাইদুল ইসলাম, বড়হিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা আব্দুর রহিম, শিক্ষার্থী তানিশা নিশাত পরী, ফারজানা আক্তার হাসি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।





