ঢাকা

ধামরাই বড় বাজার ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরের ৪০তম নামযজ্ঞ ও মহোৎসব শুরু

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের প্রাণ কেন্দ্র বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের ৪০তম শ্রীনাম সংকীর্তন ও মহোৎসব উদযাপন উপলক্ষে শ্রীশ্রী দুর্গা মন্দির শ্রীনাম সংকীর্তন ও মহোৎসব উদযাপন কমিটির আয়োজনে কার্তিক মাসব্যাপী ভাগবত পাঠান্তে ১৭ই নভেম্বর বৃহস্পতিবার রাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে ৪০তম নামযজ্ঞ ও মহোৎসব শুরু হয়েছে।

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বিগত দুই বছর নামযজ্ঞ ও মহোৎসব বন্ধ ছিল।

২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন, অষ্টকালীন লীলাকীর্তন ও মহোৎসব উদযাপন করা হবে। ১৮ নভেম্বর থেকে ২০ শে নভেম্বর পর্যন্ত ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন, ২১ নভেম্বর অষ্টকালীন লীলাকীর্তন, ২২ নভেম্বর মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ সেবা, ২৩ নভেম্বর কুঞ্জভঙ্গ ও মোহন্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের নামযজ্ঞ উৎসবে হরিনাম সংকীর্তন পরিবেশনায়- গোরা চাঁদ সম্প্রদায় (বরিশাল), পাগলনাথ সম্প্রদায় (সিরাজগঞ্জ), নিত্য নিরঞ্জন সম্প্রদায় (মানিকগঞ্জ),গোপনাথ সম্প্রদায় (খুলনা), ভক্ত জয়দেব সম্প্রদায় (সাতক্ষীরা), শ্রীশ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায় (টাঙ্গাইল)।

অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশনায়- শ্রী দুলাল চক্রবর্তী (টাঙ্গাইল), কবিতা ঘোষ (ভারত),শ্রী নিমাই পাল (রাজবাড়ী)।

দেশ ও বিদেশি স্বনামধন্য এ’দল সমূহ হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করবেন।

৪০তম নামযজ্ঞ ও মহোৎসব উদযাপন কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক বলেন পরমেশ্বর ভগবানের অশেষ কৃপায় আমরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে মুক্ত হয়েছি।এ’উৎসবে পরমেশ্বর ভগবানের নিকট আমাদের প্রার্থনা দেশমাতৃকা ও বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনা।

কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ পাল বলেন জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে আমাদের ৪০ তম নামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে সাদরে আমন্ত্রিত।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও নামযজ্ঞ ও মহোৎসব কমিটির প্রধান সমন্বয়কারী সাংবাদিক রনজিত কুমার পাল বলেন- করোনার কারনে দুই বছর নামযজ্ঞ উৎসব বন্ধ থাকার কারণে এবারের নামযজ্ঞ উৎসবে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলর উপস্থিতিতে উৎসব হবে প্রানবন্ত সেই প্রত্যাশায় সবাইকে জানাই নামযজ্ঞ উৎসবের ৪০ বছর পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন।

এই বিভাগের আরও সংবাদ