দিনাজপুর
হিলিতে দুটি মর্টার শেল উদ্ধার


হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে দুটি মর্টার শেল উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলীর ধান ক্ষেত থেকে মর্টার শেল দুটি উদ্ধার করা হয়। মর্টার শেল দুটি নিষ্ক্রিয় রয়েছে। ধারণা করা হচ্ছে মর্টার শেল দুটি মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ফেলা হয়েছিলো।
হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ আবু সায়েম বলেন, উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলী নামের এক কৃষক তার ধান ক্ষেতে পানি দেয়ার জন্য জমির আইল কাটার সময় কোদালে শক্ত কিছু অনুভব করলে তা মাটি খুঁরে বেড় করে এবং থানায় খবর দেয়।

পরে খবর পেয়ে থানা পুলিশের একটি দল মহেশপুর গ্রামে ইউসুফ আলীর বাড়ি থেকে মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শেল দুটি নিষ্ক্রিয় এবং মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ফেলা হয়েছিলো বলে ধারণা পুলিশের।





