রাজধানী

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫৬ জন আটক

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, আসামিদের কাছ থেকে ৫ হাজার ১৭৪ ইয়াবা, ৬৩.২ গ্রাম হেরোইন, ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৪ বোতল দেশিমদ, ৯ বোতল বিদেশিমদ ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ