বাগেরহাট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলাধীন সন্তোষপুর গ্রামে গরীব ও দুস্থ্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর স্বর্গীয়া মাতা অনিতা রাণী মজুমদার এর স্মৃতির উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় আজ ০১ অক্টোবর শনিবার সকালে সন্তোষপুরস্থ নিজ বাড়িতে বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় স্বর্গীয়ার স্বামী খুলনা নগরীর খালিশপুরস্থ স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মজুমদারসহ পরিবার এবং গ্রামের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২২ জানুয়ারি মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় অনিতা রাণী মজুমদার মৃত্যুবরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ