বাগেরহাট

চিতলমারীতে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

সাগর মন্ডল, চিতলমারী ( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে প্রতি বছরের ন্যায় এ বছরও চার দলীয় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বি,এম, কামরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে হাড়িয়ারঘোপ গাংপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় অতিথিদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেণ বি,এম, কামরুজ্জামান।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বড়বাড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মুন্সী আনিসুর রহমান, চিতলমারী উপজেলা পেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান বিশ্বাস, ইউপি সদস্য সিদ্দিক মোল্লা প্রমুখ। টুর্ণামেন্টে মোল্লাহাট ফুটবল একাদশ, মাটিভাঙ্গা ফুটবল একাদশ, মোকসেদপুর ফুটবল দল ও স্বাগতিক হাড়িয়ারঘোপ ফুটবল একাদশ অংশগ্রহন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এই বিভাগের আরও সংবাদ